ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের মধ্যেই কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আর তাতে ভারতের সায় আছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
ভারত সফর শেষে দেশে ফিরে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আমি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মৈত্রী ট্রেনের বিষয়ে আলোচনা করেছি। এর মান্নোনয়নে ট্রেনের মধ্যেই কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম স
bdnews24