২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ডাইং কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার নন্দলালপুর এলাকায় শুক্রবার দুপুরে এম আর ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নারায়নগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার নন্দলালপুর এলাকায় শুক্রবার দুপুরে এম আর ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মী নাজির হোসেন জানান, শুক্রবার দুপুরে ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকার এম আর ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ডাইং সেকশনের গ্যাসের চুল্লি থেকে আগুনের সুত্রপাত। মুর্হূতের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তিনি জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাইংয়ের রংসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে হিসেবে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকলকর্মী নাজির হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.