২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে সাতক্ষীরার শতাধিক গ্রাম প্লাবিত

পাঁচদিনের প্রবল বর্ষণে কপোতাক্ষ, মরিচ্চাপ, খোলপেটুয়া নদীর পানি বেড়ে সাতক্ষীরার তালা, সদর, আশাশুনি ও শ্যামনগর উপজেলার নিুাঞ্চল প্লাাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচদিনের প্রবল বর্ষণে কপোতাক্ষ, মরিচ্চাপ, খোলপেটুয়া নদীর পানি বেড়ে সাতক্ষীরার তালা, সদর, আশাশুনি ও শ্যামনগর উপজেলার নিুাঞ্চল প্লাাবিত হয়েছে। এসব এলাকার শতাধিক গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে সহাস্রাধিক চিংড়ি ঘেরের মাছ। প্রাথমিক হিসেবে চার উপজেলায় প্রায় ২৮ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। প্রবল বর্ষণে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কাষ্টমস অফিসে ও তালা উপজেলা ভবন চত্বরে থইথই করছে পানি। সাতক্ষীরা-খুলনা ও সাতক্ষীরা-যশোর মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাতক্ষীরা জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা তবিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০ মেট্রিক টন চাল ও নগদ এক লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩/৪ টি বেসরকারি সংস্থাকে (এনজিও) শুকনা খাবার বিতরণের জন্য বলা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে চার উপজেলায় প্রায় ২৮ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রতিবেদন পেলে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব জানা যাবে। তবিবর রহমান জানান, বি