ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি প্রতিষ্ঠানকে সাগরের ব্লক বরাদ্দ দেওয়ার প্রতিবাদে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক একটি গ্র"প।
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এগেইন্স্ট অয়েল কোম্পানিজ ইন বাংলাদেশ অ্যান্ড এগেইন্স্ট পুলিশ ব্র"টালিটি ইন বাংলাদেশ নামে ওই গ্র"প এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে বিদেশি কোম্পানির সঙ্গে এ চুক্তিকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বলা হয়, ওইসব বিদেশি কোম্পানি দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে একটা সময় সবার অগোচরে তা নিজেদের করে নেবে। প্রকৃতপক্ষে বাংলাদেশের শাসক শ্রেণী কিভাবে করপোরেশন ও সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করে চলছে এ চুক্তির মধ্য দিয়ে তা ফুটে উঠেছে।
বিশ্বব্যাপী শিক্ষক, ছাত্র, লেখক, শিল্পী ও কর্মীর সমন্বয়ে গঠিত এ গ্র"প প্রতিবাদ মিছিলে পুলিশি হামলায় আহতদের চিকিৎসার নিশ্চয়তা প্রদানে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
এছাড়া জাতীয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আন্দোলনরতদের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেছে তারা।
গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি শতকরা ৮০ ভাগ গ্যাস রপ্তানির শর্তে কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব
bdnews24