২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান বদুপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান বদুপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি যাত্রী মোহাম্মদ আজাদ (১৪) ও এর চালক মোহাম্মদ নাছের। নাছেরের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায় এবং আজাদের বোয়ালখালীর চরন্বদ্বীপ গ্রামে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল মণ্ডল বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দুইটার দিকে রাউজান চৌমুহনী থেকে শহরমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে কাপ্তাইগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়।" এতে অটোরিকশার চালক নাছের ও যাত্রী আজাদ ঘটনাস্থলেই নিহত হন। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২১১১ ঘ.