২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী সীমান্তের ওপারে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম অলিয়ার রহমান (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের হ্যাদোল মোহাম্মদের ছেলে। বিডিআর কর্মকর্তা ও এলাকাবাসীরা জানান, ভারত থেকে গরু আনার সময় বুড়িমারীর মালাঙ্গী গ্রামের প্রধানবাড়ী সীমান্ত সংলগ্ন ৮৪৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলারের কাছে ভোর ৬টার দিকে অলিয়ারকে লক্ষ্য করে অন্তত ১০ রাউন্ড গুলি ছুড়ে ওপারের চ্যাংড়া বান্ধা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। এতে অলিয়ার ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বিএসএফ জওয়ানরা নিয়ে গেছে। বিডিআর'র বুড়িমারী ক্যাম্প কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ ঘটনার প্রতিবাদ এবং লাশ ফেরত চেয়ে চিঠি দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.