২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরেক 'চরমপন্থী' নিহত

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরেক চরমপন্থী নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে ওই জেলায় 'বন্দুকযুদ্ধে' আটজন মারা গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 05:19 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরেক চরমপন্থী নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে ওই জেলায় 'বন্দুকযুদ্ধে' আটজন মারা গেল। বুধবার গভীর রাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত সোহেল আহমেদ টোকন (৩০) গণমুক্তি ফৌজের সদস্য বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানিয়েছেন। সোহেল দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের মনিরুদ্দিনের ছেলে। পুলিশ কর্মকর্তা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনটের একটি দল উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে একটি বাগানে অভিযান চালায়। "আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে র‌্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে সোহেল নিহত হয়।" ঘটনাস্থল থেকে একটি রাইফেল, ৫ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোহেলের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৫টি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে বলেও ওসি হাসান জানান। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা