২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে ১৩ মামলার পলাতক আসামি মোশাররফ হোসেনকে ওরফে মোবারককে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে ১৩ মামলার পলাতক আসামি মোশাররফ হোসেনকে ওরফে মোবারককে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে সদরঘাট ট্রাফিক পুলিশের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবারকের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, হালিশহর ও সন্দ্বীপ থানায় হত্যা, খুন, ডাকাতি, দস্যুতাসহ ১৩ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২১২৯ ঘ.