২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আইন পাসের সিদ্ধান্ত

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন)-২০০৯ পাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ৩৮-তম বৈঠকে এ আইনে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ৩৮-তম বৈঠকে এ আইনে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন)-২০০৯ পাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ৩৮-তম বৈঠকে এ আইনে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এর চূড়ান্ত অনুমোদন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন-২০০৯ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অধ্যাদেশ জারি করা হয়। এটাকে প্রত্যর্পণ আইন নামে পরিণত করার জন্যই মন্ত্রিপরিষদ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।" ১৯৪৭-এ দেশ বিভাগের পর তখনকার পাকিস্তান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত চলে যাওয়া হিন্দুদের সম্পত্তিকে শত্র" সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ষাটের দশকে পাকিস্তান সরকার ওই সব সম্পত্তি রাষ্ট্রের দখলে নিতে বিতর্কিত শত্র" সম্পত্তি আইন করে। এ আইনটি দেশে ও বিদেশে সংখ্যালঘু স