২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ওবামার আমন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে তার সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে ওবামার আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে তার সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে ওবামার আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ওবামা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ অবদান রেখেছে এমন প্রথম ১০টি দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান দ্বিতীয় সর্বোচ্চ। আজাদ আরও জানান, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি মারা যাওয়ার পর বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী যে সহানুভূতি দেখিয়েছেন সেজন্য মরিয়ার্টি তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে এডওয়ার্ড কেনেডি যে অবদান রেখেছেন বাংলাদেশের জনগণ তা চিরদিন স্মরণে রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬৪৫ ঘ.