২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট মামলায় দুই আসামির জামিন বাতিল

২১ আগস্টের গ্রেনেড হামলার একটি মামলায় দুই আসামি আরিফ হোসেন সুমন ও মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিল করেছে আদালত। বিস্ফোরক মামলায় বুধবার জামিন বাতিলের এ আদেশ দেন ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের গ্রেনেড হামলার একটি মামলায় দুই আসামি আরিফ হোসেন সুমন ও মুন্সী মহিবুল্লাহর জামিন বাতিল করেছে আদালত। বিস্ফোরক মামলায় বুধবার জামিন বাতিলের এ আদেশ দেন ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এন এম বশির উল্লাহ। একই ঘটনায় হত্যা মামলায় ওই দুই আসামির জামিন বাতিলেও সরকার পক্ষ আবেদন জানায়। ওই আবেদনের শুনানির জন্য আগামী ৪ অক্টোবর তারিখ ঠিক করা হয়েছে। ওই মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে বিচারাধীন। তিনিই বুধবার ওই তারিখ ধার্য করেন। দুই মামলায় গত ১২ আগস্ট ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন তাদের জামিন দেন। পরে মামলা দুটির আদালত স্থানান্তর হয়। গ্রেনেড মামলায় জামিন পেলেও আরিফ ও মহিবুল্লাহ অন্য মামলায় এখনও কারাগারে। বশির উল্লাহর আদালতে বুধবার শুনানিতে আরিফের আইনজীবী আমিনুল গণি টিটো বলেন, সরকার পক্ষের আবেদনে বলা হয়েছে, জামিন পেলে আসামিরা পালিয়ে যেতে পারে। কিন্তু সে সম্ভাবনা নেই। কারণ জামিনের শর্ত হিসেবে প্রতি সপ্তাহে একবার করে তাদের থানায় হাজির হতে হবে। আমিনুল বলেন, আসামিদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করা হয়েছে। কিন্তু এক অপরাধের জন্য অপর অপরাধে দোষী বলে গণ্য করা ঠিক হবে না। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে অ্যাডভোকেট আমিনুল বলেন, নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে। তারপরও জবানবন্দিতে তারা ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা বলেননি। আমিনুল আরও বলেন, "মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, আসামি আরিফ পাকিস্তানে গিয়েছিলেন। আরিফের সঙ্গে পাকিস্তান রাষ্ট্রের নাম যুক্ত করে তার ওপর তালেবানি কোর্তা চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে।" তিনি বলেন, "তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রথম ৩ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, তেমনি অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা ফজলুল কবীরের বিরুদ্ধেও মামলা হবে।" বর্তমানে ২১ আগস্ট মামলা দুটির অধিকতর তদন্ত চলছে। এ মাসের মাঝামাঝিতে আদালত পুলিশের মহা পরিদর্শককে (আইজি) অধিকতর তদন্ত শেষে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। স