২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রড চাপা পড়ে শিশুর মৃত্যু

ট্রাক থেকে রড নামানোর সময় মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরে রড চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত মেঘা (৩) উপজেলার হুসনা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক থেকে রড নামানোর সময় মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরে রড চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত মেঘা (৩) উপজেলার হুসনা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। শহরের মুন্সীপাড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুন্সিপাড়া এলাকার নিউ আল আমিন ট্রেডার্স নামে একটি রড-সিমেন্টের দোকানের সামনে সন্ধ্যায় একটি ট্রাক থেকে রড নামানো হচ্ছিল। ওই সময় মেঘা তার ফুপুর সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে এক বান্ডিল রড তার ওপর পড়ে।" গুরুতর আহত মেঘাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মেঘা মারা গেছে। ওসি ইকবাল জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নিউ আল-আমিন ট্রেডার্সসহ আশেপাশের সব রডের দোকানে তালা ঝুলিয়ে দেয়। মেঘার মৃত্যুর পর থেকে নিউ আল-আমিন ট্রেডার্সের মালিক আব্দুল বারীসহ আশেপাশের দোকানের লোকজন পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪০ ঘ.