২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর ফুলবাড়িয়ায় মঙ্গলবার রাতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। মতিউর রহমান এবং বাবুল মিয়া নামে ওই দুই পাইকারি ব্যবসায়ী ফুলবাড়িয়া ভূগর্ভস্থ কাপড় মার্কেটের খুচরা বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করে ফিরছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 07:22 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফুলবাড়িয়ায় মঙ্গলবার রাতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। মতিউর রহমান এবং বাবুল মিয়া নামে ওই দুই পাইকারি ব্যবসায়ী ফুলবাড়িয়া ভূগর্ভস্থ কাপড় মার্কেটের খুচরা বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করে ফিরছিলেন। উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি রমজান মাস ও ঈদ উপলক্ষে র‌্যাব-পুলিশ ঘোষিত 'ব্যাপক নিরাপত্তা' ব্যবস্থার মধ্যেই এ ঘটনা ঘটলো। মঙ্গলবারই সকালে মালিবাগে সানোয়ারা গ্র"পের এক কর্মকর্তাকে গুলি করে সোয়া দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আহত মতিউর রহমান হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রতিষ্ঠান বনফুল প্রিন্ট শাড়ি-র বিভিন্ন মার্কেটের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে লাখ লাখ টাকা পাওনা রয়েছে। ফুলবাড়িয়া আন্ডারগ্রাউন্ড মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা ১০ লাখ টাকা আদায়ের পর রাতে সাড়ে ১০টার দিকে তারা পীর ইয়ামেনি মার্কেটে যাচ্ছিলেন। কিন্তু ৩০-৪০ গজ যাওয়া মাত্রই ৫-৬ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে। তাদের দুজনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে তারা পালিয়ে যায়। শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ১২ টায় বলেন, "আমরা এখনো এ ধরণের কোন খবর পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এলএইচ/এএনএস/এসকে/০১৩৫ঘ.