২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছে বিষাক্ত ফরমালিন দেওয়ার অপরাধে চট্টগ্রামে ৫ জন গ্রেপ্তার

মাছে পচননাশক রাসায়নিক ফরমালিন ও রঙ মেশানোর অপরাধে চট্টগ্রামে পাঁচ মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে গ্রেপ্তারকৃত ওই পাঁচ মাছ বিক্রেতা হলেন- তপন শর্ম্মা, পলাশ দাশ, লোকমান, জামাল উদ্দিন ও হেলু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছে পচননাশক রাসায়নিক ফরমালিন ও রঙ মেশানোর অপরাধে চট্টগ্রামে পাঁচ মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে গ্রেপ্তারকৃত ওই পাঁচ মাছ বিক্রেতা হলেন- তপন শর্ম্মা, পলাশ দাশ, লোকমান, জামাল উদ্দিন ও হেলু মিয়া। এসময় পুলিশ ফরমালিন ও রঙ মেশানো দেড় মণ সামুদ্রিক মাছও জব্দ করে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর আড়াইটার দিকে ফিরিঙ্গীবাজার ফিশারি ঘাটে মাছে ফরমালিন ও রঙ মেশানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।" এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৫৫ঘ.