২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে জায়গা দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে জায়গা দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, সদর উপজেলার গুনেরগাতী বটতলায় পাউবোর বাঁধের উপর জায়গা দখলকে কেন্দ্র করে একই এলাকার রফিক ও তার লোকজনের সঙ্গে আনসার ও তার দলবলের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে দু' গ্র"পই একে অপরের উপর ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে ৪/৫ টি বাড়ি ও দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি সামাল দেয়। আহতদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংঘর্ষের ঘটনা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.