২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

এলাকায় আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সৈয়দ আলী বেপারীকে (৫০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সৈয়দ আলী বেপারীকে (৫০) লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে মারা যান। এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াসউদ্দিন আহম্মেদ জানান, এলাকায় আধ্যিপত্য বিস্তার নিয়ে গাছবাড়িয়া গ্রামে বজলু মাতবর ও হারেজ বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ৭টার দিকে বজলু মাতবরের লোকজন হারেজ বেপারীর চাচাতো ভাই সৈয়দ আলী বেপারীকে এলাকার মাজেদ হাওলাদারের দোকানে লোহার রড ও লাঠি দিয়ে মেরে মারাত্মক জখম করে। মাদারীপুর সদর হাসপাতালে সকাল ৭টায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.