২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলার ডুবে জেলের মৃত্যু

বাগেরহাটের সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মোহম্মদ সেলিমের (৪০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মোহম্মদ সেলিমের (৪০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামে। সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। রোববার রাতে মাছ ধরার সময় ঝড়ে ট্রলারটি ডুবে যায়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর সংলগ্ন ডিমের চর এলাকায় ইলিশ মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটা এলাকার এফবি তরিকুল নামের একটি ট্রলার ৬/৭ জন জেলেসহ ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য জেলেরা সাঁতরে তীরে উঠে এলেও সেলিম নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনকর্মীরা তার লাশ উদ্ধার করে। বিকেলেই লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.