২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের অর্ধশত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত

পুলিশ বিভাগে প্রায় অর্ধশত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারি পুলিশ সুপার পদের এ সকল কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বিভাগে প্রায় অর্ধশত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারি পুলিশ সুপার পদের এ সকল কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পুলিশ) ইকবাল খান চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকারি পুলিশ সুপার বা কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ সুপার বা কমিশনার পদে প্রায় অর্ধশত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সঠিক সংখ্যা এই মুহুর্তে বলতে পারছি না।" সোমবার সন্ধ্যা পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তদের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় নাম বা সঠিক সংখ্যা জানা যায়নি। তবে ২১-তম বিসিএসের পুলিশ ক্যাডারসহ ২২-তম ব্যাচেরও কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। মন্ত্রণালয়ের উপ-সচিব (পুলিশ) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানাতে পারছি না।" তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/এসএইচ/২২১৯ ঘ.