২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

সারাবিশ্বের মতো মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটিতে এবারের মূল প্রতিপাদ্য বিষয় 'সাক্ষরতা অর্জন ও জনগণের ক্ষমতায়ন'। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সাক্ষরতা দিবসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আল মাহমুদ হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের মতো মঙ্গলবার বাংলাদেশে পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটিতে এবারের মূল প্রতিপাদ্য বিষয় 'সাক্ষরতা অর্জন ও জনগণের ক্ষমতায়ন'। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সাক্ষরতা দিবসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আল মাহমুদ হাসান। প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করবেন। এছাড়া বিকালে তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তথ্য কর্মকর্তা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা সদর এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা, গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার সরকারের ঘোষণার কথা জানিয়ে বলেন, দেশের শিক্ষাবঞ্চিত মানুষ, ঝরে পড়া শিশু-কিশোর এবং বয়স্ক জনগোষ্ঠীকে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় এনে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা সম্ভব। তিনি সরকার ঘোষিত সবার জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্য অর্জনের জন্য সবাইকে সাক্ষর ও শিক্ষিত করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এজন্য আমরা ২০১১ সালের মধ্যে বিদ্যালয় গমনোপযোগী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা সম্পূর্ণরূপে দূরীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।" তিনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরো কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২১৪ঘ.