২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের আ.লীগ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুলকে ঢাকা থেকে আটকের পর সোমবার গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। মোখলেছুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুলকে ঢাকা থেকে আটকের পর সোমবার গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। মোখলেছুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার উপ-পরিদর্শক (এএসপি) শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর মীরপুরের পশ্চিম কাজীপাড়া সড়ক থেকে মোখলেছুর রহমানকে আটক করে। তিনি বলেন, "ওই সময় তিনি ও তার স্ত্রী দু সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সোমবার তাকে গাংনী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।" গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, মোখলেছুর রহমানের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি ৯৯ সালে চৌগাছা গ্রামের ফজলুল মুচি হত্যা মামলাসহ দুটি মামলায় পলাতক ছিলেন। ছয়টি মামলায় তিনি খালাস পেয়েছিলেন। তিনি জানান, প্রায় আট বছর ধরে তিনি এলাকাছাড়া। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। মোখলেছুর রহমানের ছোট ভাই বাবু সাংবাদিকদের জানান, ছাত্র জীবন থেকেই তিনি (মোখলেছুর রহমান) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এক সময় চরমপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে জড়িয়ে কয়েকটি ষড়যন্ত্রমূলক মামলা করে। ওইসব মামলায় আদালত তাকে খালাস দেয়। তিনি পরিবার নিয়ে ঢাকায় বাস করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১৪৭ ঘ.