২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অফিসে ইউনূস

নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান। সেখানে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান। সেখানে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। সেখান থেকে বেরিয়ে ইউনূস সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ তার হাতেই নির্মিত হয়েছে। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। তার দেশপ্রেম নিয়ে কারো কোনো দ্বিমত নেই। দেশের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। একজন স্পষ্টবাদী হিসেবে তিনি সব সময় সঠিক কথাটি বলেছেন।" প্রয়াত সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যুর তৃতীয় দিনে জাপান ও ভ্যাটিকান সিটির কূটনীতিকসহ দেশের বিশিষ্টজনরা শোকবইয়ে স্বাক্ষর করেছেন। মঙ্গলবারও এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। স