ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক (বার্তা) আহমেদ ফারুক হাসান (৪৮) আর নেই।
রোববার রাতে পৌনে ১১টার দিকে তিনি দৈনিক যুগান্তর অফিসে বসে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যুগান্তরের প্রধান প্রতিবেদক রফিকুল ইসলাম রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''ফারুক ভাই অফিসেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।''
তিনি রাত দেড়টায় জানান, রাত দুটা নাগাদ যুগান্তর অফিসে ফারুক হাসানের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মণিপুরীপাড়ার বাসায় নিয়ে যাওয়া হবে এবং রাতে সেন্ট্রাল হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মৃতদেহ চাঁদপুর নিয়ে যাওয়া হবে। সেখানে বিকাল ৪টায় হাসান আলী হাই স্কুল মাঠ ও গ্রামের বাড়ি ফরিদগঞ্জের মজিদিয়া আলীয়া মাদ্রাসায় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আজকের কাগজের প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ফারুক হাসান কর্মজীবনে যুগান্তর ছাড়াও দৈনিক ভোরের কাগজ, সমকাল, বাংলা বাজার ও মানবজমিনে বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আহমেদ ফারুক স্ত্রী, এক সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাত সাড়ে দশটার দিকে ফারুক হাসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার সর্বশেষ কর্মস্থল দৈনিক যুগান্তর কার্যালয়ে নিয়ে আসা হয়।
তার মৃত্যুর খবর পেয়ে বর্তমান ও সাবেক সহকর্মী-বন্ধুরা যুগান্তর অফিসে ছুটে যান।
এ সময় সেখানে এক বেদনাবিধুর পরিবেশের অবতারণা হয়।
ফারুক হাসান ১৯৬২ সালের ১০ মে চাঁদপুরের ফরিদগঞ্জের কাচিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ
bdnews24