নেত্রকোনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা শহরের হোসেনপুর এলাকা থেকে শনিবার রাতে জেহাদী বইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা শহরের কাটলী এলাকার জজ মিয়ার ছেলে অনিক (২০), বারহাট্টা উপজেলার বিকালিকা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওমর ফারুক (২০) এবং জীবনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে শেখ পারভেজ (১৮)।
নেত্রকোনা পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে হোসেনপুর এলাকার একটি বাসা থেকে জেএমবি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই বাসা থেকে একশ থেকে দেড় শ'র মতো জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24