২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ'র চালের দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ

ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালের দাবিতে রোববার নীলফামারীর জলঢাকা উপজেলার দুটি ইউনিয়নের কয়েক হাজার দু:স্থ নারী-পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নীলফামারী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালের দাবিতে রোববার নীলফামারীর জলঢাকা উপজেলার দুটি ইউনিয়নের কয়েক হাজার দু:স্থ নারী-পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভকারীরা উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী মোড়ে নীলফামারী-জলঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এতে নীলফামারী-জলঢাকা-কিশোরগঞ্জ সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। জলঢাকা থানা পুলিশের হস্তক্ষেপে যানবাহন ভাঙচুরের ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী ভিজিএফ'র চাল দেওয়ার আশ্বাস দিলে লোকজন অবরোধ প্রত্যাহার করে নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জলঢাকা উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে গত ৩১ আগস্টের মধ্যে ওই মাসের চাল বিতরণ শেষ করা হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের সদস্যদের করা তালিকা ত্র"টিপূর্ণ বলে অজুহাত দেখিয়ে খুটামারা ও বালাগ্রাম ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রাখা হয়। তারা জানান, গত পাঁচদিন ধরে দু:স্থরা চেয়ারম্যান ও সদস্যদের বাড়ি বাড়ি ধর্না দিয়েও চাল পাননি। বাধ্য হয়ে তারা আজ (রোববার) সড়ক অবরোধ করেছেন। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, অবরোধ চলাকালে দু:স্থরা 'এমপি কাজী ফারুক কাদের (নীলফামারী-৩) নিপাত যাক', 'ফারুক কাদেরের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও', দুঃখী মানুষের অভিশাপ, ফারুক কাদের নিপাত যাক' প্রভৃতি স্লোগান দেয়। জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী অবরোধকারীদের দাবি সমর্থন করে বলেন, "আপনারা কোন যানবাহন ও দোকানপাট ভাংচুর করবেন না। আপনাদের দাবি অনুযায়ী ২/১দিনের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হবে।" এ আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.