২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেহেরির পর সিলেট রওয়ানা দেবে সাইফুরের কফিনবাহী অ্যাম্বুলেন্স

রোববার দিবাগত ভোর রাতে ঢাকা থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবে সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স। সিলেটে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে স্ত্রীর কবরের পাশে বিএনপির এ প্রবীণ নেতাকে সমাহিত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার দিবাগত ভোর রাতে ঢাকা থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবে সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স। সিলেটে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে স্ত্রীর কবরের পাশে বিএনপির এ প্রবীণ নেতাকে সমাহিত করা হবে। আগামী শুক্রবার বিকেলে গুলশানের আজাদ মসজিদে মরহুম সাইফুর রহমানের কুলখানি হবে। সাবেক অর্থমন্ত্রীর রাজনৈতিক সচিব ও যুব দলের সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সেহেরির পরপরই সড়ক পথে ঢাকা থেকে রওয়ানা হবে মরহুম সাইফুর রহমান স্যারের মরদেহ। "প্রথমে সিলেট শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য কফিন রাখা হবে। পরে দুপুর একটায় শাহী ঈদগা মাঠে তার নামাজে জানাজা হবে। এরপর মৌলভীবাজারে আরেকটি জানাজার পর নিজের গ্রামে তাকে দাফন করা হবে।'' কাইয়ুম রাতে জানান, সিলেট রওয়ানার আগে পর্যন্ত সাইফুরের মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। রোববার সকাল ১১টায় গুলশানের আজাদ মসজিদ ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজার পর বেলা আড়াইটার দিকে সংসদ ভবনে নেওয়া হয় চার বারের সাংসদ সাইফুর রহমানের মরদেহ। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুক, সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, তোফায়েল আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রিসভার সদস্য, নির্বাচন কমিশনার এবং বর্তমান ও সাবেক সাংসদরা। জানাজা শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার প্রয়াতের কফিনে ফুল দেন। সংসদের পক্ষে সংসদের প্রধান হুইপ ও বিরোধী দলের নেতার পক্ষে বিরোধী দলের প্রধান হুইপ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে নয়াপল্টনে ফুলেল শ্রদ্ধায় দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানকে বিদায় জানায় বিএনপি। বেলা পৌনে ১টার দিকে সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। নয়া পল্টনে নেওয়ার পর দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয় সাইফুর রহমানের কফিন। জানাজার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খোন্দকার দেলোয়ার। এরপর একে একে বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে প্রয়াতের ছেলে নাসের রহমান আবেগাপ্লুত কণ্ঠে প্রয়াত সাইফুর রহমানের আত্মার শান্তি কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানান। জীবদ্দশায় সাইফুর রহমানের কোনও ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমাও চান নাসের। এর আগে সকাল সোয়া ১১টার দিকে গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজায় সাইফুর রহমানের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে আরও অংশ নেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার, শেখ শহীদুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালাহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. রেহমান সোবহানসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা ও শীর্ষ ব্যবসায়ী। সংসদ ভবনে জানাজা শেষে সাইফুরের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাড়ি জালালাবাদ হাউজে। সেখানে কোরানখানি হয়। সাইফুর রহমান শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে রোববার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। কর্মসূচির প্রথম দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রয়াতের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার শোক বই খোলা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন। সোম ও মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি মোট ১২ বার জাতীয় বাজেট দেন। তার জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে