২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা তৈরির সময় বিষ্ফোরণ, আহতাবস্থায় গ্রেপ্তার ১

গাজীপুরে বোমা তৈরির সময় রোববার দুপুরে টঙ্গীর দক্ষিণ বনমালা রোড এলাকায় বিষ্ফোরণে আহত এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আহত আরও তিনজন পালিয়ে গেছে। আহত বাবলু মিয়া ওরফে বাবু (২৯) নামের ওই ব্যক্তিকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে বোমা তৈরির সময় রোববার দুপুরে টঙ্গীর দক্ষিণ বনমালা রোড এলাকায় বিষ্ফোরণে আহত এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আহত আরও তিনজন পালিয়ে গেছে। আহত বাবলু মিয়া ওরফে বাবু (২৯) নামের ওই ব্যক্তিকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতোয়ার রহমান জানান, দক্ষিণ বনমালা রোডের কবরস্থানের পাশে একটি নির্জন স্থানে বসে চার যুবক বোমা তৈরি করছিল। দুপুর ২টার দিকে একটি বোমার বিষ্ফোরণ ঘটে। এ সময় বাবুসহ তার সঙ্গীরা আহত হয়। জনতা বাবুকে ধরে পুলিশে দেয়। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা হাত বোমা, নয়টি খালি জর্দার কৌটা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.