ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই সোমবার বসছে নবম সংসদের তৃতীয় অধিবেশন।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক জানান, দলের প্রবীণ নেতা এম সাইফুর রহমানের মৃত্যুতে রোববার থেকে তিনদিনের শোক কর্মসূচি পালন করায় সোমবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন না তারা।
তিনি বলেন, "মঙ্গলবার শোক কর্মসূচি শেষ হওয়ার পর সংসদীয় দলের বৈঠক করে অধিবেশনে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
সংসদ সচিবালয়ের কয়েকটি সূত্রে জানা গেছে, অধিবেশন সকাল ১১টায় শুরু হয়ে আসরের নামাজের আগে প্রথম দিনের কার্যক্রম শেষ হতে পারে।
এই অধিবেশন নয় কার্যদিবসে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার প্রস্তাব দিয়েছে সংসদ সচিবালয়। তবে সোমবার সকালে স্পিকারের নেতৃত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।
স্পিকার আবদুল হামিদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃতীয় অধিবেশন হবে সংক্ষিপ্ত।
বিরোধী দলকে সংসদে নেওয়ার বিষয়ে স
bdnews24