২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের মৃত্যুতে মনমোহনের শোক

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত সাইফুরের বড় ছেলে সাবেক সাংসদ নাসের রহমানকে শনিবার পাঠানো এক শোকবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন,"সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান সাহেবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত সাইফুরের বড় ছেলে সাবেক সাংসদ নাসের রহমানকে শনিবার পাঠানো এক শোকবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন,"সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান সাহেবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সম্মানীত রাজনীতিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের অর্থনীতির আধুনিকায়নের পেছনে তিনি ছিলেন চালিকা শক্তি এবং শিল্প, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশের অনেক সাফল্য সাইফুরের দূরদৃষ্টিসম্পন্ন ও সাহসী সংস্কারের কাছে ঋণী, যা তিনি করেন '৯০ এর দশকের গোড়ার দিকে। শোকবার্তায় বলা হয়, "তার এই বিশাল কৃতিত্ব সত্ত্বেও মনেপ্রাণে তিনি (সাইফুর) ছিলেন একজন সাধারণ মানুষ। সবাই তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। " তার মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকার দেশপ্রেমিক, চিন্তাশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা এবং জনগণের নিঃস্বার্থ সেবককে হারালো।" বার্তায় মনমোহন আরও বলেন, "দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির ক্ষেত্রে আমাদের ছিল অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং আমি তার পরামর্শ ও বিজ্ঞ মতামতের গুরুত্ব দিয়েছি। আমি একজন পুরোনো বন্ধুকে হারিয়েছি।" ভারতীয় প্রধানমন্ত্রী নাসের রহমান ও সাইফুরের পরিবারের অপর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১০০ ঘ.