ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১১ উপ-সচিবকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এই ১১ কর্মকর্তা বেশ কিছুদিন ধরেই পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।
রোববার ওএসডি হওয়া উপ-সচিবরা হলেন- মতিয়ার রহমান, খন্দকার মোখলেছুর রহমান, পারভীন আকতার, কাজী আব্দুল নূর, ড. শাহাদৎ হোসেন, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সাঈদ নূর আলম, আবু তালেব, ফাইজুল লতিফ চৌধুরী, জাহেদুল হক মোল্লা ও আমিনুল হক।
ওদিকে গণযোগাযোগ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মকবুল আহমেদকে গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
তথ্য ক্যাডার সার্ভিসের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৮৫০ ঘ.
bdnews24