কুমিল্লা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় রোববার সকালে যাত্রীবাহী একটি বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকাল ৯টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে হাসানপুরে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।"
লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24