২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপের প্রভাবে বরগুনা ও সাতক্ষীরায় ৫৫ গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার নদ-নদীর পানি বেড়ে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণ এবং স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪৫ গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

বরগুনা/সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার নদ-নদীর পানি বেড়ে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। টানা বর্ষণ এবং স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪৫ গ্রাম প্লাবিত হয়েছে। একই কারণে সাতক্ষীরায় নতুন করে কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। (আরও তথ্যসহ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: সদর উপজেলায় সাতটি, বেতাগীর পাঁচটি, পাথরঘাটার ১১টি, বামনার সাতটি ও আমতলী উপজেলার ১৫টি গ্রামের ঘর-বাড়ি দুই থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের অধিকাংশ বেড়িবাঁধের বাইরে। তবে ঘূর্ণিঝড় আইলায় সময় ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙা অংশ দিয়েও কোনো কোনো গ্রামে পানি ঢুকেছে। ভাটার সময় পানি কিছুটা কমে যায়। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা জানান, নিম্নচাপের প্রভাবে পায়রা ও বিষখালী নদীতে পানি বেড়েছে। দুটি নদীর পানি বিপদসীমার অন্তত দুই দশমিক ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড গত ২৪ ঘন্টায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বলে তিনি জানান। প্লাবিত গ্রামগুলো হল- বরগুনা সদর উপজেলার বুড়িরচর, লবণগোলা, নাপিতখালী, মানিকখালী, ফালিশাতলী, লতাকাটা, গাজী মাহমুদ, কুমিরমারা, নলী, গর্জনবুনিয়া, ডালভাঙ্গা, গুলিশাখালী, তেতুলবাড়িয়া, মাঝেরচর, বেতাগী উপজেলার সরিষামুড়ি, বদনীখালী, ঝোপখালী, বামনার খোলপটুয়া, চেচান, সফিপুর, পাথরঘাটার চরদুয়ানী, বড়ইতলা, পদ্মা, চর লাঠিমারা, কালমেঘা, আমতলীর তালতলী, খোট্টার চর, জয়ালভাঙ্গা, ফকিরের হাট, গাবতলী, পচাকোড়ালিয়া, বালিয়াতলী, আরপাঙ্গাশিয়া, আমতলী, গুলিশাখালী, শারিকখালী, বাদুরগাছা, ঝাড়াখালী, চাউলাপাড়া, বেহালা, কচুপাত্রা। সদর উপজেলার গাজী মাহমুদ গ্রামের মোশারেফ হোসেন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের বাইরে অবস্থানকারী দুই শতাধিক পরিবার বাড়ি-ঘর ডুবে যাওয়ায় তারা বাঁধে আশ্রয় নিয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিুচাপের কারণে সাগর উত্তাল থাকায় শনিবার বিকেল চারটা পর্যন্ত পাথরঘাট মৎস্য বন্দর, পদ্মা, নলী, নিশানবাড়িয়া, কুমিরমারা ও তালতলীতে পাঁচ শতাধিক মাছধরা ট্রলার ফিরে এসেছে। সাতক্ষীরা: নিুচাপের প্রভাবে শনিবার ভোর থেকে জেলার সর্বত্র থেমে থেমে বৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি ২/৩ ফুট করে বেড়েছে। নতুন করে কমপক্ষে ১০ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কলারোয়া ও তালায় কপোতাক্ষের পানিতে তলিয়ে গেছে অর্ধ শতাধিক চিংড়ি ঘের। কচুয়ার বিল, কাজির বিল, ওফাকুড় বিল এবং জুবিখালি খাল দিয়ে কপোতাক্ষর পানি ঢুকে প্লাবিত হয়েছে দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙা, মালোপাড়া, মাঠপাড়া, পাকুড়িয়া, খানপাড়া, খোরদো এবং মধ্যপাড়া গ্রাম। এছাড়া সদর উপজেলার ঝাউডাঙা, লাবসা, বল