২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে : হানিফ

স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম) -- স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি বলেন, "চারদিক থেকে সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। "যুদ্ধাপরাধীরা তাদের বিচারের প্রক্রিয়া বন্ধ বা বিলম্বিত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে।" হানিফ আরও বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির ওপর হামলা-সবই এসব শক্তির অপতৎপরতা।" বাণিজ্য মন্ত্রণালয়ে জোট সরকারের লুকিয়ে থাকা 'প্রেতাত্মাদের' কারণেই টিসিবিকে সক্রিয় করা যাচ্ছে না বলে অভিযোগ করে তিনি আরও বলেন, "টিসিবিকে সক্রিয় করতে না পারার কারণেই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। "প্রধানমন্ত্রীর বার বার নির্দেশের পরও এই চক্রের বাধার কারণে টিসিবিকে পুরোপুরি কার্যকর করা যায়নি।" তবে যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানান হানিফ। তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে টালবাহানা না করে অবিলম্বে^ তা দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দলের নেতাকর্মীদের বাজারের দিকে সতর্ক নজর রাখার আহবান জানান। তিনি বলেন, "কেউ যেন সুযোগ বুঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিতে না পারে। অস্বাভাবিক মূল্য বাড়ার কারণে বাজার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে।" আইন প্রতিমন্ত্রী ও দলের মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করে বলেন, "অধ্যাপক আনু মুহাম্মদের ওপর হামলা এই ধরনের একটি ষড়যন্ত্র। "এই সব ষড়যন্ত্র মোকাবেলায় সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।" ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন ফয়েজউদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, গাজী লুৎফুল কবির রেনু, হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২০০২ ঘ.