২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ছাত্রদলের সংঘর্ষে আহত কৃষকদল সভাপতির মৃত্যু

পিরোজপুরে ছাত্রদলের দুগ্র"পের সংঘর্ষে আহত জেলা কৃষকদলের সভাপতি গাজী সালাহ উদ্দিন (৪২) শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সালাহ উদ্দিনের নিকট আত্মীয় আব্দুস সালাম বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরে ছাত্রদলের দুগ্র"পের সংঘর্ষে আহত জেলা কৃষকদলের সভাপতি গাজী সালাহ উদ্দিন (৪২) শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সালাহ উদ্দিনের নিকট আত্মীয় আব্দুস সালাম বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তারেক রহমানের কারামুক্তি দিবস পালনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল জেলা শাখার সভাপতি হাসানুল কবির লীন ও সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা গ্র"পের নেতাকর্মীদের মধ্যে শহরের ক্লাব রোডে সংঘর্ষে গুরুতর আহত হন কৃষকদল নেতা সালাহ উদ্দিনসহ সাতজন। সালাহ উদ্দিনকে প্রথমে পিরোজপুর সদর হাসপতালে এবং পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকালে তাকে ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়। বাতেন আরও জানান, শুক্রবার রাত ১২টায় ল্যাব এইডে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে অবস্থা সংকটাপন্ন থাকায় তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পিরোজপুর প্রতিনিধি জানান, সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শেখ মাসুদ (২৪) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের বাবা শেখ ফজলুল হক বাদী হয়ে শুক্রবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ নয়জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেছেন। এদিকে কৃষকদল নেতার মৃত্যুতে পিরোজপুরে বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদল ও কৃষকদলের মধ্যে চাপা উত্তেজনাও বিরাজ করছে। বিএনপির জেলা আহ্বায়ক গাজী নুরুজ্জামান বাবুল প্রতিক্রিয়া জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনীতিতে হত্যা, বিদ্বেষ ও হানাহানি বিএনপি কখনও প্রশ্রয় দেয় না। সালাহ উদ্দিনের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭১৯ ঘ.