২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর বেড়িবাঁধে ট্রাক-ট্যাক্সিক্যাব সংঘর্ষে নিহত ৫

রাজধানীর উত্তরাঞ্চলে মিরপুর বেড়িবাঁধে শনিবার সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ ইফতেখার আহমেদ। ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি ট্যাক্সিক্যাবের সংঘর্ষে নিহত ওই পাঁচজনের সবাই ট্যাক্সিক্যাব আরোহী। এর মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছে ট্যাক্সিক্যাবটির চালক। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 08:03 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরাঞ্চলে মিরপুর বেড়িবাঁধে শনিবার সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ ইফতেখার আহমেদ। ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি ট্যাক্সিক্যাবের সংঘর্ষে নিহত ওই পাঁচজনের সবাই ট্যাক্সিক্যাব আরোহী। এর মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছে ট্যাক্সিক্যাবটির চালক। পুলিশ কর্মকর্তা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পৌনে ১টার দিকে একটি ট্রাকের সঙ্গে ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন মারা গেছে।" পুলিশ জানায়, পল্লবী বেরুলিয়া এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতরা সবাই এক পরিবারের সদস্য। তারা হলেন- নাসির উদ্দিন (৩৫), তার স্ত্রী শরিফা আকতার (২৬), তাদের এক বছরের শিশুকন্যা সুমা, নাসির উদ্দিনের ছোট ভাই জিহাদ (১২) এবং মা মাহমুদা বেগম (৫৫)। ওসি জানান, নসির পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া থেকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় আসছিলেন। নাসির আশুলিয়ার তাশমিন নামে এক গার্মেন্টেসে কাজ করতেন। দূর্ঘটনায় আহত ট্যাক্সিক্যাব চালক তাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/১৭২০ ঘ.