বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে ভেজাল সন্দেহে ট্রাকসহ ১১টি ব্র্যান্ডের নয় হাজার কেজি নারিকেল তেল আটক করেছে র্যাব।
বৃহষ্পতিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে এসব নারকেল তেল আটক করা হয়। এ সময় তেল বহনকারী ট্রাকচালক এবং খানজাহান ট্রান্সপোর্ট নামে একটি পরিবহন এজেন্সির ব্যবস্থাপক ও এক কর্মচারীকে আটক করে র্যাব।
আটক করা তিনজন হলেন- ট্রাকচালক মো. সাবেরুল ইসলাম (২৫), খানজাহান ট্রান্সপোর্টের ব্যবস্থাপক সঞ্জয় কুমার দে (৩০) ও কর্মচারী খলিল হাওলাদার (৩৫)। তাদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় শুক্রবার খুলনা র্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নাসির আল গোলজার বাদী হয়ে আটক তিনজনসহ ১১টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি মামলা করেছেন।
যেসব প্রতিষ্ঠানের নারকেল তেল আটক হয়েছে সেগুলো হল- জীবন সাহার অয়েল ট্রেডিং, একরামুল ইসলাম ইকুর আজাদ এন্টারপ্রাইজ, জয়দেব দাসের শোভন এন্টারপ্রাইজ, জবেদ আলীর মেসার্স মদিনা ট্রেডিং, ননি কুণ্ডুর জয়কালী অয়েল ট্রেডিং, শংকর দে'র অংকিত এন্টারপ্রাইজ, শাহাদাত হোসেনের নাঈম এন্টারপ্রাইজ, বাবু মোল্লার আজাদ এন্টারপ্রাইজ, মোর্শেদ আলমের নিপা এন্টারপ্রাইজ, সুভাষ দাসের মৌ ও প্রগতি এন্টারপ্রাইজ এবং চিত্ত মিত্রের মেসার্স রত
bdnews24