২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ম্যাচ কারখানায় আগুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর শিল্পাঞ্চলের একটি ম্যাচ কারখানা শুক্রবার দুপুরে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী মুক্তারপুর সেতুর ইজারাদার তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বেলা আড়াইটার দিকে আকিজ ম্যাচ কারখানায় আগুনের সূত্রপাত। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর শিল্পাঞ্চলের একটি ম্যাচ কারখানা শুক্রবার দুপুরে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী মুক্তারপুর সেতুর ইজারাদার তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বেলা আড়াইটার দিকে আকিজ ম্যাচ কারখানায় আগুনের সূত্রপাত। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তিনি জানান। কারখানার নিরাপত্তা কর্মকর্তা মাইনুদ্দিন জানান, বাতিল কাঠি সরানোর সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুনে কারখানা ভবন পুড়ে গেছে। ভেতরে মেশিনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ কোটি টাকা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার তনয় বিশ্বাস জানান, প্রায় দু'ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সাভির্সের একটি ইউনিটও আগুন নেভানোর কাজে অংশ নেয়। জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নাইমা সুলতানা ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে কোন শ্রমিকের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.