গাজীপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের উত্তর খাইলকৈর এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি পিস্তল এবং চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব ।
গ্রেপ্তার করা ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)।
র্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোহাম্মদ ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর খাইলকৈরের বাড়িতে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে চার রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।
এএসপি জানান, মনিরকে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24