২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনু মুহাম্মদের ওপর হামলা: ৩৪ অধ্যাপকের নিন্দা ও শাস্তি দাবি

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলা ও অধ্যাপক আনু মুহাম্মদকে গুরুতর আহত করার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন অধ্যাপক ও গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলা ও অধ্যাপক আনু মুহাম্মদকে গুরুতর আহত করার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন অধ্যাপক ও গবেষক। শুক্রবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পক্ষে দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তিরও দাবি জানান। এতে তারা বলেন, "সাগরবক্ষের গ্যাস ৮০ থেকে শতভাগ রপ্তানির সুযোগ রেখে বিদেশি কোম্পানির সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী যে কোনও চুক্তি বাতিলে জাতীয় কমিটির দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।" বিবৃতিতে বলা হয়, পুলিশ বিনা উস্কানিতে আনু মুহাম্মদকে টার্গেট করে তার ওপর এক জঘন্য হামলা চালায়। এতে তার দু' পায়েই ফ্রাকচার হয়। গত ২ সেপ্টেম্বর বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে পেট্রোবাংলা অভিমুখে এক মিছিলে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। বিবৃতিদাতা অধ্যাপকদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরী, কেএএম সাদ উদ্দিন, অজয় রায়, আহমেদ কামাল, আকমল হোসেন, একে মনোয়ার উদ্দীন আহম্মেদ, আবুল বারাকাত, সাদেকা হালিম, মো. সামাদ, মনিরুল ইসলাম খান, নুরুল ইসলাম, নুরুর রহমান খান, শফিক উজ জামান, এম ওয়াহিদুজ্জামান চাঁন, একেএম সালাউদ্দিন, আমান উল্লাহ ফেরদৌস, মাসুদুজ্জামান, মো. তানজিম উদ্দিন খান, হারুন উর রশিদ ও এমএম আকাশ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসান আজিজুল হক, মলয় ভৌমিক, এসএম আবুবকর, সুরঞ্জিত সরকার, শামসুদ্দীন ইলিয়াস, আলী রেজা অপু ও শাতিল সিরাজ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মইনুল ইসলাম ও ইরশাদ কামাল খান; সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মু. জাফর ইকবাল, রেজাই করিম খন্দকার, সুশান্ত কুমার দাস ও ইয়াসমিন হক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম শামসুল আলম। শুক্রবার অপর এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ওই হামলার নিন্দা জানিয়েছেন। দলের আহবায়ক অধ্যাপক সদরুল আমীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে তেল-গ্যাসসহ খনিজ সম্পদ ইস্যুতে সরকারের যে কোনও দেশবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন