নেত্রকোনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জেলার মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৮৮ জন পরাজিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন চৌধুরী বাদী হয়ে বুধবার নেত্রকোনা থানায় এ মামলাটি করেন।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ১০টি উপজেলার পরাজিত ৩৯ জন চেয়ারম্যান, ২৯ জন ভাইস চেয়ারম্যান ও ২০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে জমা দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২৩৫৭ ঘ.
bdnews24