২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা আইনে বিদ্রোহের বিচারের বিপক্ষে বেশিরভাগ এমিকি কিউরিয়া

১০ এমিকি কিউরিয়ার বক্তব্য শোনার মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। এমিকি কিউরিয়া বা 'আদালতের বন্ধু'র মধ্যে বেশিরভাগই বলেছেন, ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ এমিকি কিউরিয়ার বক্তব্য শোনার মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। এমিকি কিউরিয়া বা 'আদালতের বন্ধু'র মধ্যে বেশিরভাগই বলেছেন, ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা সম্ভব নয়। এসব আইনজ্ঞের মাত্র দু'জন বলেছেন, সেনা আইনে এ বিচার সম্ভব। অন্য দু'জন বলেছেন, আপিল বিভাগ রেফারেন্সটি ফেরত পাঠাতে পারে। আদালত অবশ্য এখন পর্যন্ত মতামত জানায়নি। (আরও তথ্যসহ-২) তবে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির বেঞ্চ এখনও মত জানায়নি। কবে আপিল বিভাগ মতামত দিতে পারেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, "আদালত রাষ্ট্রপতির কাছে মতামত পাঠাবেন। তবে কবে পাঠাবেন তা আদালতের বিষয়। প্রকাশ্যে আদালতে মতামত দেওয়ার বিধান নেই।" বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো বক্তব্য শোনে আপিল বিভাগ। এ দিন অ্যামিকাস কিউরিয়া এ এফ এম মেসবাহউদ্দিন ও এ এফ হাসান আরিফের বক্তব্য দেন। সকাল সাড়ে ১১টায় মেসবাহউদ্দিন তার বক্তব্য শেষ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমাপনী বক্তব্য দেন। এরপর আপিল বিভাগ এমিকি কিউরিয়াদের ধন্যবাদ জানিয়ে ১১টা ৪০ মিনিটে শুনানির সমাপ্তি ঘোষণা করেন। শুনানির পর অ্যামিকাস কিউরিয়া হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "সেনা আইনে সরাসরি বিডিআর সদস্যদের বিচার করা সম্ভব নয়। প্রজ্ঞাপন জারি করে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়ার বিষয়েও সেনা আইনে কোনও ক্ষমতা দেওয়া হয়নি।" "আদালত রেফারেন্সটির জবাব না দিয়ে রাষ্ট্রপতির কাছে ফেরতও পাঠাতে পারেন", বলেন তিনি। মেসবাহউদ্দিন বলেন, "সেনা আইনে বিচার করা সম্ভব নয়। আর এ আইনে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যাবে না।" তিনি বলেন, "তবে প্রচলিত আইনে বা বিশেষ আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ঘটনার বিচার করা যেতে পারে।" মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "আমি বলেছি সেনা আইনে সরাসরি বিচার না করা গেলেও প্রজ্ঞাপন জারি করে বিডিআর সদস্যদের সেনা আইনের আওতায় এনে বিচার করা সম্ভব।" তিনি আরও বলেন, "বিডিআর আইনে অনেক অপরাধের বিচার করা যায় না। এজন্য রাষ্ট্রপতি এ রেফারেন্স পাঠিয়েছেন। বিদ্রোহের অপরাধে বিডিআর আইনে শাস্তি সাত বছর। ঘটনাটি লোমহর্ষক। এ শাস্তি অপ্রতুল। অ্যাটর্নি জেনারেল বলেন, "১৯৭৫ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত যেভাবে সেনা আইনকে কাজে লাগানো হয়েছে, তাতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সেনা আইনে বিগ্রেডিয়ার মহসিনের দুপুরে ফাঁসির রায় শুনেছি, এশার নামাজের সময় তার জানাজা পড়েছি।" তিনি বলেন, "বর্তমান সরকার স্বচ্ছতা চায়। বিডিআরের ঘটনার তদন্ত চলছে। ৪০ হাজার বিডিআর সদস্যর মধ্যে তিন হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বচ্ছ বিচার সরকারের কাম্য। এজন্যই এই রেফারেন্স। মাহবুবে আলম আরও বলেন, "এবার সেনা আইনে বিচার হলে স্বচ্ছতার ভিত্তিতে সে বিচার হবে। অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। সেখানে সবাই যেতে পারবে।" হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "রেফারেন্সে দু'টি প্রশ্ন করা হয়েছে। সেনা আইনে বিডিআর ঘটনার বিচার করা যাবে কিনা এবং সেনা আইনে না করা গেলে প্রজ্ঞাপন দিয়ে ওই আইনের আওতায় নেওয়া যাবে কিনা। দু'টি প্রশ্নের জবাব না দিয়েছি।" তিনি বলেন, "বিডিআর যেহেতু ডিফেন্স ফোর্স, তাই তাদের ক্ষেত্রে মৌলিক অধিকার প্রয়োগ প্রযোজ্য নয়। তা সত্ত্বেও তাদের প্রজ্ঞাপন জারি করে সেনা আইনের আওতায় আনার ক্ষেত্রে অন্তরায় রয়েছে। কারণ, সেনা আইনের যে ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে, তাতে দুর্বলতা রয়েছে। আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়ার ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারায় কোন ক্ষমতা দেওয়া হয়নি। এ ক্ষমতা থাকলে প্রজ্ঞাপন হলে তা চ্যালেঞ্জ করা যেত না।" হাসান আরিফ আরও বলেন, "রেফারেন্সটি না পাঠানো যৌক্তিক ছিল। এ ঘটনার সমাধানের জন্য সরকারের অনেক ক্ষমতা আছে। তাই রেফারেন্সটির জবাব না দিয়ে আদালত ফেরত পাঠাতে পারে। এ বিষয়ে আমি বিভিন্ন দেশের উচ্চ আদালতের নজির তুলে ধরেছি।" তিনি বলেন, "আদালত রেফারেন্সটির ওপর মতামত তৈরি করবে। এরপর তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে।" এফ এফ এম মেসবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, "২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে দু'টি ঘটনা ঘটেছে। ঢাকার ঘটনায় খুন, লুট, অগ্নিসংযোগসহ নানা অপরাধ ঘটেছে। ঢাকার বাইরে ৪০ জায়গায় বিদ্রোহ হয়েছে।" তিনি বলেন, "সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এতে জনগণের মৌলিক অধিকার রক্ষিত আছে। সংবিধান ক্ষুণ