রংপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলার ফতা গ্রামে বৃহস্পতিবার ভোরে আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে। এ সময় ১৭টি গরুও পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে গ্রামের ফগেশ্বর মাষ্টারের বাড়িতে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুন ধরে। এতে ফগেশ্বর মাষ্টারের পাঁচটি সেমিপাকা ঘর সম্পূর্ণ পড়ে যায়। তার ১৭টি গরুও পুড়ে মারা যায়।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24