২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয় মুখে মিছিলের কর্মসূচি তেল-গ্যাস রক্ষা কমিটির

পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া বরাদ্দ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাতিল করার আল্টিমেটাম দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুরেই পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ পল্টনে সিপিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া বরাদ্দ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শহীদুল্লাহ বলেন, "তা না হলে ১০ সেপ্টেম্বর মুক্তাঙ্গন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল হবে। এরপরও দাবি আদায় না হলে হরতাল ও অবরোধসহ বড় কর্মসূচি দেওয়া হবে।" ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে- বুধবারের হামলার প্রতিবাদে ৩ সেপ্টেম্বর বিকালে মুক্তাঙ্গনে কেন্দ্রীয়ভাবে ও দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ; ৪ থেকে ৯ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন সভা-সমাবেশ ও মিছিল। সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আহ্বায়ক হায়দার আকবর খান রনো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, পুলিশি হামলায় ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মাথায় আঘাত পেয়ে তানিয়া, আশিক ও জুয়েল নামে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। মিছিলে হামলার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তিও দাবি করেছ তেল-গ্যাস রক্ষা কমিটি। শহীদুল্লাহ বলেন, "সরকার বিদেশি কোম্পানির কাছে দেশীয় তেল-গ্যাস সম্পদ তুলে দিতেই শতকরা ৮০ ভাগ গ্যাস দেয়ার শর্তে এ ইজারা দিয়েছে। এতে কার্যত ১০০ ভাগই তাদের কাছে চলে যাবে।" বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে তেল-গ্যাস রক্ষা কমিটি কারওয়ান বাজারের পেট্রোবাংলা ঘেরাওয়ে যাত্রা শুরু করে। পাঁচ শতাধিক লোকের ওই মিছিল পল্টনে বাধার মুখে পড়ে। ওই বাধা সরিয়ে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিপেটায় আনু মুহাম্মদসহ অন্যরা আহত হন। আনু মুহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে অনেকেই আহত হন।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু পুলিশি হামলার নিন্দা জানান। তিনি বলেন, "দেশের সম্পদ রক্ষার জন্যই আমাদের এ আন্দোলন। আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকারের দায়িত্ব হলো নাগরিকদের জান-মাল রক্ষা করা। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।" অধ্যাপক আনু ছাড়া অপর আহতরা হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, আবু নাসের সবুজ, রাহাত আহমেদ, বিপ্লব মণ্ডল, মিন্টু বিশ্বাস, কেশব লাল সমাদ্দার, ইভা বিশ্বাস, রোকসানা আফরোজ, সংগিতা বাড়ৈ, অনিতা, তানিয়া আলম, আশিক, জুয়েল, আফসানা সুমি, তাপসী রাবেয়া আঁখি, ফাহমিদা মৌরি, জেসমিন আকতার, কাওসার আহমেদ, মো. মহসীন। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলো তেল-গ্যাস রক্ষা কমিটি। বাংলাদেশে খনিজ অনুসন্ধানে কাজ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান হিসেবে পেট্রোবাংলা পালন করে। তেল-গ্যাস রক্ষা কমিটি কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে বলছে, অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তারি সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল