২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪৩টি খাল উদ্ধারে ২ মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা শহরের ৪৩টি খাল উদ্ধার ও আশপাশের নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী দুই মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরের ৪৩টি খাল উদ্ধার ও আশপাশের নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী দুই মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি। বুধবার কমিটির এক বৈঠক শেষে কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, "ঢাকাকে বাঁচাতে খাল উদ্ধার করতে হবে, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। খালগুলো দখলের সঙ্গে কারা জড়িত ও কতটুকু বেদখল হয়ে আছে- তা এক মাসের মধ্যে চিহ্নিত করতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।" এরপর তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিং-এ মোজাম্মেল আরও জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনার সবকিছুই কম্পিউটারাইজড হয়ে যাবে। ভূমিব্যবস্থাপনা কম্পিউটারাইজড হলে যে কোনো নাগরিক ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন বলে জানিয়ে তিনি বলেন, "কম্পিউটারাউজড পদ্ধতির কাজটি শেষ হতে তিন বছর সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংসদীয় কমিটি এ কাজ দুই বছরের মধ্যে শেষ করার জন্যে বলেছে।" তিনি আশা প্রকাশ করেন, "এটা সম্ভব হবে। সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।" কমিটির সভাপতি আরও বলেন, "জমির সীমানা চিহ্নিত করতে 'ডিজিটাল দুর্যোগ মানচিত্র' তৈরির কার্যপত্র আগামী সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।" অর্পিত সম্পত্তি হস্তান্তর ও নিষ্পত্তি আইনের ত্র"টি-বিচ্যুতি হালনাগাদ করে মন্ত্রিভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "অর্পিত সম্পত্তি নিয়ে, বিশেষ করে হিন্দু স