সিলেট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষনিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আলেক হোসেন চৌধুরী (২৫)। তিনি নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের আলী হোসেনের ছেলে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক খসরুল আলম বাদল রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১১টার দিকে একটি দ্রুতগামী ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিক্সা এবং ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/০০৫৬ঘ.
bdnews24