২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ শিক্ষার্থী দিন বদলের যোগ্য হাতিয়ার'

প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ নতুন প্রজন্ম দিন বদলের যোগ্য হাতিয়ার হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভোটার নিবন্ধনের কাজে ব্যবহৃত বেশ কিছু ল্যাপটপ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ নতুন প্রজন্ম দিন বদলের যোগ্য হাতিয়ার হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভোটার নিবন্ধনের কাজে ব্যবহৃত বেশ কিছু ল্যাপটপ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিতরণকালে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বপারোপ করে নাহিদ বলেন, "প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ এরাই হবে দিন বদলের যোগ্য হাতিয়ার।" তিনি বলেন "বর্তমান বিশ্ব প্রতিদিন বদলাচ্ছে। নব নব প্রযুক্তির উৎকর্ষের এ যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে।" তিনি প্রস্তাবিত শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, "যুগোপযোগী শিক্ষানীতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।" বুধবার শিক্ষানীতির প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের ভোটার আইডি কার্ড প্রকল্পে ব্যবহৃত ল্যাপটপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্যে ১,৪১৪টি ল্যাপটপ শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। সেগুলোই নির্বাচিত প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। মঙ্গলবার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়কে দুইটি করে ল্যাপটপ দেওয়া হয়। ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ও পাশের হারের ভিত্তিতে উপজেলার একটি প্রতিষ্ঠানকে ল্যাপটপ দেওয়া হয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। অনুষ্ঠানে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩৫৬ ঘ.