২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্গাচাষীদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

প্রথমবারের মতো দেশের বর্গাচাষীদের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 'পুনঃঅর্থায়ন স্কিম' নামের এ তহবিল থেকে বেসরকারি সংস্থা ব্র্যাক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ১০ শতাংশ সুদে সারা দেশের বর্গাচাষীদের ঋণ দেবে। কোনো ধরনের জামানত ছাড়াই বর্গাচাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো দেশের বর্গাচাষীদের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 'পুনঃঅর্থায়ন স্কিম' নামের এ তহবিল থেকে বেসরকারি সংস্থা ব্র্যাক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ১০ শতাংশ সুদে সারা দেশের বর্গাচাষীদের ঋণ দেবে। কোনো ধরনের জামানত ছাড়াই বর্গাচাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্র্যাকের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। দুপুর ২টায় কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠেয় ঐ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদসহ কেন্দ্রীয় ব্র্যাংক ও ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্গাচাষীদের জন্য এ ধরনের তহবিল গঠন করা হয়েছে। এটা দেশের কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।" তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় সাধারণত বর্গাচাষীরা ব্যাংক থেকে ঋণ পায় না। কারণ তারা জামানত হিসেবে কিছু জমা দিতে পারে না। এ বিষয়টি বিবেচনায় রেখে বর্গাচাষীদের জন্য এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স