২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় আট প্রার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার ছয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নলছিটি ও কাঁঠালিয়া থানায় সোমবার পৃথক পৃথক এ মামলাগুলোর বাদী হয়েছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিয়ার মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঝালকাঠি, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার ছয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নলছিটি ও কাঁঠালিয়া থানায় সোমবার পৃথক পৃথক এ মামলাগুলোর বাদী হয়েছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিয়ার মোহাম্মদ। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- নলছিটি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান হেলাল, ইউনুস লস্কর, এম আলম খান কামাল, জিএম আব্দুস সবুর ও হাজী সোহরাব হোসেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান ও নাসিমা আক্তার। কাঁঠালিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোস্তফা হোসেন মীরবহর। এই আট প্রার্থীর সবাই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা পিয়ার মোহাম্মাদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ২০০৮ পরিচালনা বিধিমালা লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে বলে তিনি জানান। জেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রহমান বলেন, নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দাখিলের নিয়ম রয়েছে। অভিযুক্ত আট প্রার্থী নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করায় মামলা হয়। গত ২২ জানুয়ারি সারাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ ফেব্র"য়ারি গেজেট প্রকাশিত হয়। ৩ মার্চ ছিল নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করার শেষ দিন। ঝালকাঠির চার উপজেলায় ২৬ জন চেয়ারম্যান পদে, ২৩ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৭ ঘ.