২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর জেরে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এই ধর্মঘট ডাকে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

পাবনা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট মঙ্গলবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর জেরে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এই ধর্মঘট ডাকে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার সন্ধ্যায় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সেলিম হাসান (২২) বাস চাপায় মারাত্মক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার বিকেলে তিনি মারা যান। এতে কলেজের ছাত্ররা সোমবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ব্যাপক ভাঙচুর চালায়। মঙ্গলবার বিকেল ৬টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভায় ফলপ্রসু আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সভা শেষে পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বেবী ইসলাম ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি জানান, জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি ছাড়াও অংশ নেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা মোটর মালিক গ্র"প সভাপতি বেবী ইসলাম, ট্রাক মালিক গ্র"প সভাপতি আলহাজ আবুল হোসেন খান মোহন, সহসভাপতি শামসুর রহমান মানিক, মোজাম্মেল হক কবির, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ খান, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল রহিম লাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.