চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মৃতুদণ্ডপ্রাপ্ত ফরিদ মিয়া (৬০) বর্তমানে কারাগারে রয়েছেন।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া সোমবার এ রায় দেন।
মামলার এজাহারে বলা হয়, বাঁশ কাটা নিয়ে ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি মিরসরাই উপজেলার পশ্চিম সোনাই এলাকার ফরিদ মিয়া স্থানীয় স্বপনকুমার সেনকে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় স্বপনের ভাই পরিমলকুমার সেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএইচ/০০৩৫ ঘ.
bdnews24