২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে এলো ডিমের প্রথম চালান

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ডিমের প্রথম চালানটি এসেছে। দু'টি ট্রাকে করে আসা ডিমগুলো কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার সকালে ছাড় করে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

বেনাপোল, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ডিমের প্রথম চালানটি এসেছে। দু'টি ট্রাকে করে আসা ডিমগুলো কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার সকালে ছাড় করে বলে কাস্টমস কর্মকর্তারা জানান। বাংলাদেশী ডিম ব্যবসায়ীদের আপত্তির মধ্যেই ভারত থেকে ডিম আমদানি করা হলো। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে ডিম আমদানির বিরোধীতা করে বলেছিলো, এটা করা হলে দেশীয় পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। সরকার গত জুন মাসে ১০০ কোটি পিস ডিম আমদানির উদ্যোগ নিলেও পোল্ট্রি ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তখন তা করতে পারেনি। তবে রমজানে ডিমের দাম বেড়ে গেলে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেয়। সোমবার বেনাপোল চেক পোস্ট কাস্টমস কার্গো শাখার পরিদর্শক শহিদুল্লাহ বলেন, "ভারত থেকে এক হাজার ৪২৮টি কার্টনে দুই লাখ ৯৯ হাজার ৮৮০টি ডিম বেনাপোল বন্দরে ঢোকে। ডিমগুলোর আমদানি মূল্য নয় হাজার ৮৯৬ মার্কিন ডলার।" বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান জিএম এন্টারপ্রাইজ ভারতের জেএন এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান থেকে ডিমগুলো আমদানি করে। বাংলাদেশে ডিম আমদানি এই প্রথম বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/এসএইচ/০০৩৩ ঘ.